মালদা

কালিয়াচকের মধুঘাট সংলগ্ন এলাকায় ষ্টেটবাসে ডাকাতির ঘটনায় ৪জন ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ

গত ২৪শে নভেম্বর কালিয়াচকের মধুঘাটের কাছে শিলিগুড়ি থেকে কলকাতাগামী ষ্টেট বাসে ডাকাতি হয়। সেই ডাকাতির সুত্র ধরে ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। 

        প্রসংগত উল্লেখ্য যে, গত ২৪শে নভেম্বর কালিয়াচকের মধুঘাটের কাছে শিলিগুড়ি থেকে কলকাতা গামী ষ্টেট বাসে ১০-১২ জনের একটি ডাকাতদল ডাকাতি করে, যাত্রীদের কাছ থেকে তারা ৫৬ হাজার ৫০০ টাকা ও ৭-৮ টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। সেই ঘটনার সুত্র ধরে কালিয়াচক থানার পুলিশ প্রায় সাত দিন আগে বিহারের মুঙ্গের থেকে শ্যাম পাসয়ান, ঝাড়খণ্ডের ধানবাদ থেকে শাহেন্সা আন্সারি নামে বছর ৪৫ এর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এদের থেকে খোঁজ পেয়ে ২৭ বছরের ইসমাইল শেখ ও বছর ৫৫ এর জুয়েল শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ইসমাইল শেখের বাড়ি ইংরেজবাজারের গৌড় ও জুয়েল শেখের বাড়ি কালিয়াচকের চামাগ্রামে। এদের কাছ থেকে মোবাইল গুলি পাওয়া গেলেও টাকা পয়সা কিছুই পাওয়া যায়নি। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের ১০ দিনের পুলিসি হেফাজতে নেওয়ার আবেদন জানায় কালিয়াচক থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/QuD9QvwwSGU